স্টাফ রিপোর্টার : দেশব্যাপী সাংস্কৃতিক চর্চার ধারা অব্যাহত রাখার লক্ষ্যে পাবনায় অনুষ্ঠিত হয়েছে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান। গতকাল বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর মঞ্চে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শরীফ আহম্মেদ, জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লালসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কুষ্টিয়া লালন একাডেমি, পাবনার সৃষ্টি বাউল দলসহ ছয়টি লোকজ সাংস্কৃতিক দল একক দ্বৈত ও সমবেত নাচ ও লোকজ সঙ্গীত পরিবেশন করেন। কুষ্টিয়া লালন একাডেমি ও সৃষ্টি বাউল দলের শ্রোতামুগ্ধ পরিবেশনা ছিলো উপভোগ্য। এর আগে জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান তার বক্তব্যে লোকজ সংস্কৃতির অতীত ঐতিহ্য ধরে রাখতে এবং হারিয়ে যাওয়া মুগ্ধকর জারি সারি ভাটিয়ালি বাউল গান সংরক্ষন ও চর্চার জন্য সকলের প্রতি বীনিতভাবে অনুরোধ জানান। বিপুল সংখ্যক দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
