এম এ হাফিজ : ফরিদপুর পৌরসভার হলরুমে গতকাল দুপুরে ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন পৌর মেয়র খ.ম. কামরুজ্জামান মাজেদ। পৌরসভার সচিব মো: মনছুর আলম বাজেটের বিস্তারিত তুলে ধরে বলেন, পৌরসভার সকল দিক বিবেচনা করে বাজেটটি প্রস্তাবনা করা হয়েছে। বাজেট ঘোষণা অনুষ্ঠানে এলাকার সুধীজন, রাজনৈতিকব্যক্তিবর্গ, সাংবাদিক, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ২০২-২০২৫ অর্থ বছরে মোট আয় ধরা হয়েছে ১৩,৬১,৫১,৯৯৬/- টাকা এবং ব্যায় নির্ধারণ করা হয়েছে ১৩,৫৩,৮৮,৫০৩/- টাকা। সমাপনী স্থিতি ধরা হয়েছে ৭,৬৩,৪৯৩/- টাকা। প্রস্তাবনা বাজেটে প্রশ্ন উত্তর পর্বে প্রথম শ্রেণির পৌরসভায় কোন বিনোদন কেন্দ্র, শিশুপার্ক, পয়নিষ্কাশন ব্যবস্থা না থাকায় উপস্থিত ব্যক্তিবর্গ অসন্তোষ প্রকাশ করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
