স্টাফ রিপোর্টার : সদর থানার ভাড়ারা ইউনিয়নস্থ নলদহ নতুনপাড়া সাকিনসস্থ জনৈক জামাল শেখ এর চায়ের দোকানে চাঞ্চল্যকর আওয়ামীলীগ নেতা বাবু শেখ ওরফে ডাক বাবু হত্যাকান্ডের সাথে জড়িত সন্দিগ্ধ ২ আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১২ পাবনা ক্যাম্পের অভিযানিক দল। র্যাব-১২ সিরাজগঞ্জ এর অধিনায়ক মারুফ হোসেন, বিপিএম, পিপিএম এর নির্দেশনায় র্যাব-১২, সিপিসি-২, পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মোঃ মনোয়ার হোসেন চৌধুরী এর নেতৃত্বে র্যাবের আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় গত ২৬ জুন জেলার সদর থানাধীন পূর্ব রাঘবপুর এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মামলার সন্দিগ্ধ পলাতক আসামী জামরুল সরদার (৪০), পিতা মোঃ বক্কার সরদার, সাং-পূর্ব রাঘবপুর কে গ্রেফতার করলে সে চাঞ্চল্যকর তথ্য প্রদান করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর দেয়া তথ্য মতে আভিযানিক দল ২৭ জুন রাতে সদর থানার পূর্ব হলুদবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে আরো একজন সন্দিগ্ধ পলাতক আসামী মোঃ উজ্জল খাঁ (৪৫), পিতা মৃত খোরশেদ খাঁ, সাং-পূর্ব রাঘবপুর কে গ্রেফতার করা হয়। গত ৮ জুন ভিকটিম আওয়ামী লীগ নেতা বাবু শেখ ডাক বাবু (৪৫), পিতা-মৃত আজাহার শেখ, সাং-মনোহরপুর, থানা ও জেলা-পাবনা তার নিজ বাড়ি হতে অনুমান ৫০০ মিটার দূরে জামাল শেখের দোকানে চা খেতে গেলে অজ্ঞাতনামা আসামীরা অতর্কিত এসে ভিকটিমকে টার্গেট করে গুলি ছুঁড়তে থাকে। গুলিতে ভিকটিম মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা দৌড়ে বিভিন্ন দিকে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক সকল পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে নিহতের পরিবার থেকে পাবনা সদর থানায় ১৯ জন এবং অজ্ঞাতনামা ৫/৬ জন এর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
