স্টাফ রিপোর্টার : সদরের মালঞ্চি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সমাজসেবক আলহাজ¦ সাফাজ উদ্দিন সাকের গতকাল ভোর পাঁচটায় বার্ধক্যজনিত অসুস্থতায় শ্রীধরপুরস্থ গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…….রাজেউন)। তিনি ১৯৯৬ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত মালঞ্চি ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন। এর আগে তিনি এ ইউনিয়নের তিনবার নির্বাচিত সদস্য ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৪ মেয়ে, নাতি নাতনি, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আলহাজ¦ সাফাজ উদ্দিন সাকের দীর্ঘ ৩৭ বছর মালঞ্চি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছিলেন। তিনি মাহমুদপুর মাদ্রাসার সাবেক সভাপতি, গোরস্থান কমিটির সভাপতিসহ নানা জনকল্যাণমূলক প্রতিষ্ঠানে নিজেকে জড়িয়ে রেখেছিলেন। এ ইউনিয়নের অনেক জনহিতকর কাজের সাথে জড়িত ছিলেন তিনি। তার ছেলে আব্দুল আলিমও এই ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। জনপ্রিয় চেয়ারম্যান ও সমাজসেবক আলহাজ¦ সাফাজ উদ্দিন সাকেরের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়। গতকাল বাদ যোহর মাহমুদপুর মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে সেখানে সংক্ষিপ্ত কথা বলেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ সোহেল হাসান শাহিন, পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, মাহমুদপুর মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল কুদ্দুস, সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সের ব্যাক্তিগত সহকারী পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকি, মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহমেদ বাবু, ও মরহুমের ছেলে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আলিম। নামাজে জানাজা শেষে তাকে মাহমুদপুর গোরস্থানে দাফন করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
