স্টাফ রিপোর্টার : ঈদের পরদিন নদীতে পিকনিকের নৌকা দেখতে গিয়ে পানিতে ডুবে আশরাফুল নামের ৩ বছরের শিশু মারা গেছে। মৃত শিশুটি চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের সেনগ্রামের (মহাজের পাড়া) সাজেদুল ইসলামের ছেলে। স্থানীয়া জানান, মঙ্গলবার (১৮ জুন) সকালে ঈদ উপলক্ষে গুমানী নদীতে একটি পিকনিকের নৌকা গান বাজিয়ে যাচ্ছিল। মাইকে উচ্চস্বরে গান বাজনা শুনে শিশু আশরাফুল সহপাঠীদের সাথে বাড়ির পাশে গুমানী নদী পারে যায়। সহপাঠিদের সাথে আনন্দ করতে করতে এক পর্যায়ে শিশু আশরাফুল নদীর পানিতে পড়ে ডুবে যায়। এসময় অন্য শিশুরা চিৎকার চেচামেচি করতে থাকে। শিশুদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে জানতে পারে শিশু পানিতে পড়ে গেছে। স্থানীরা নদী থেকে আশরাফুলকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাড়ির সকলের অগোচরে পিকনিকের নৌকা দেখতে গিয়ে প্রাণ হারানো শিশুটির পরিবারে ঈদের আমেজ কাটতে না কাটতেই নেমে এসেছে শোকের ছায়া। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিলচলন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আকতার হোসেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
