স্টাফ রিপোর্টার : আটঘরিয়ার একদন্ত ইউনিয়নের চাঁন্দাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ¦ মাওলানা মোঃ শফি উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৯ জুন) দুপুর ২ টা ১৫ মিনিটে তিনি এসোর্ট স্পেশালাইজড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর বয়স হয়েছিল ৯০বছর। তিনি ৬ ছেলে এবং ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান। কয়েকদিন আগে ব্রেইন স্টোক জনিত কারনে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার বাদ মাগরিব চাঁন্দাই জান্নাতুল বাকি গোরস্থান ও ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার মাঠে মরহুমের জানাজা শেষে চাঁন্দাই জান্নাতুল বাকি গোরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মরহুমের পরিবারের পক্ষ থেকে তার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
