এফএনএস বিনোদন: বলিউড অভিনেতা হৃতিক রোশনের সঙ্গে অভিনেত্রী ও নবনির্বাচিত বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রনৌতের একসময়ের প্রেম-ঝগড়ার কথা সবারই জানা। এবার চণ্ডীগড় বিমানবন্দরে কঙ্গনাকে চড় মারার ঘটনায় পাশে দাঁড়ালেন অভিনেত্রীর প্রাক্তন এই প্রেমিক। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, কঙ্গনাকে চড় মারার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন সাংবাদিক ফায় ডি’সুজা। তিনি লেখেন, ‘হিংসা বা উগ্রতা কোনো সমস্যার সমাধান নয়। আর যে দেশে গান্ধীজি অহিংসার কথা বলেন, সেখানে তো নয়ই। হতেই পারে আপনি কারও মতামত বা তার আদর্শকে সমর্থন করেন না। তার উত্তর হিংসা হতে পারে না। এটা আরও ভয়ঙ্কর হয়, যখন একজন উর্দিধারীই নিজের মেজাজ খুইয়ে ফেলেন।’ ফায়ের এই পোস্ট ‘লাইক’ দিয়ে সমর্থন জানালেন হৃতিক। শুধু তিনিই নয়, অভিনেত্রী আলিয়া ভাটও কঙ্গনার পক্ষের ফায় ডি’সুজার সে পোস্টে লাইক দিয়ে পরোক্ষ সমর্থন জানান। হৃতিক-কঙ্গনার সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিল ‘কৃষ ৩’-র সময় থেকেই। একসঙ্গে ‘কাইট্স’ ও ‘কৃষ ২’ ছবিতে কাজ করেছেন তারা। তত দিন লুকোছাপাই ছিল ব্যাপারটা। হঠাৎই হৃতিকের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন বলিউড ‘কুইন’। যদিও কঙ্গনার প্রসঙ্গে সব সময় মৌনতা বজায় রেখেছেন হৃতিক। বিস্তর জলঘোলাও হয় তাদের সম্পর্ক নিয়ে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
