স্টাফ রিপোর্টার : অপহরণ ও হত্যা চেষ্টা মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১২, সিপিসি-২, পাবনা এর আভিযানিক দল। র্যাব-১২ সিরাজগঞ্জ এর অধিনায়ক মোঃ মারুফ হোসেন, বিপিএম, পিপিএম এর নির্দেশনায় গোপন সূত্রে জানতে পারে জেলার ঈশ^রদী থানার দাশুড়িয়া মোড় এলাকায় ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মোঃ মনোয়ার হোসেন চৌধুরীর নেতৃত্বে গতকাল বিকালে অভিযান পরিচালনা করেন র্যাবের সদস্যরা। এ সময় সেখান থেকে গ্রেফতার করা হয় ঈশ^রদীর চক নারিচা বাঘবাড়িয়া গ্রামের জাহিদ শেখের ছেলে আসাদ শেখ (২১) কে। ধৃত আসাদ ঈশ^রদী থানার মামলা নং-০৪, তারিখঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৪; ধারাঃ ৭/৩০ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ মূলের অপহরণ মামলার এজাহারনামীয় প্রধান (০১ নং) আসামী এবং ঈশ^রদী থানার মামলা নং-৫৫, তারিখঃ ২৬ মার্চ, ২০২৪; ধারাঃ ১৪৩/৩৪১/৩৬৫/৩২৩/ ৩২৫/৩২৬/৩০৭/ ৩৭৯/৫০৬/১১৪ পেনাল কোড মূলের হত্যা চেষ্টা মামলার এজাহার নামীয় (১০ নং) পলাতক আসামী বলে জানায় র্যাব। তাকে পরবর্তি আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
