স্টাফ রিপোর্টার : বিজ্ঞ আদালতের রায়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ রিপন মাহমুদ (৪২) কে গ্রেফতার করেছে র্যাবের জোয়ানরা। ধৃত রিপন সদরের টেবুনিয়ার মজিদপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, পলাতক রিপন সদর থানার শালগাড়িয়া মাঠপাড়া এলাকায় এসসি-২১৪/২০২১, সিআর-৪০৪/২০২০(সাজা); ধারা-এন আই এ্যাক্ট ১৩৮ মামলায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ মনোয়ার হোসেন চৌধুরীর নেতৃত্বে আভিযানিক দল অভিযান পরিচালনা করে। ধৃত আসামীকে পরবর্তি আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সদর থানায় সোপর্দ করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
