পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল আনন্দঘন ও উৎসবমুখর পরিবশে উদযাপন করা হয়েছে। সকাল ১০টায় প্রশাসন ভবনের সামনে থেকে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন-এর নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে এক আনন্দ র্যালি বের হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ্ উদ্দীন উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম, প্রক্টর ড. মো. কামাল হোসেন, ছাত্র উপদেষ্টা ড. মো. নাজমুল হোসেন’সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট’সহ শিক্ষক- শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা। র্যালি শেষে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ্ উদ্দীন জাতীয় সঙ্গীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন। এরপর উপাচার্য বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এসময় উপাচার্য বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয় ১৬ বছরে পদার্পণ করলো। আমরা সামনের এদিকে এগিয়ে যাচ্ছি। আগামীর বাংলাদেশকে গড়ে তোলার লক্ষ্যে দক্ষ মানবসম্পদ গড়ে তুলছি। এরপর রসায়ন বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপাচার্য কেক কাটেন। এবং বিশ্ববিদ্যালয় দিবস ও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উপাচার্য ও কোষাধ্যক্ষ ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন। বৃক্ষরোপণ শেষে উপাচার্য ও কোষাধ্যক্ষ ভূগোল ও পরিবেশ বিভাগের একটি র্যালিতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে যোগ দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের অতিরিক্ত পরিচালক ফারুক হোসেন চৌধুরী। এদিকে বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে ভূগোল ও পরিবেশ বিভাগ এবং রোসাটমের যৌথ উদ্যোগে একটি সেমিনারের আয়োজন করে। সেমিনারে উপাচার্য, কোষাধ্যক্ষ ও রোসাটামের প্রতিনিধিরা পরিবেশ নিয়ে আলোচনা করেন। (জনসংযোগ দপ্তর, পাবিপ্রবি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
