স্টাফ রিপোর্টার : পাবনা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হয়েছে এমবিবিএস প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের পরিচিতি সভা ও উদ্বোধনী ক্লাস। কলেজের তানিজা হায়দার হলে গতকাল সকালে কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর ওবায়দুল্লাহ ইবনে আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. রিয়াজুল হক, কলেজের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার শাফিকুল হাসান, পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা: রফিকুল হাসান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের পাবনা শাখার সাধারণ স¤পাদক ডা: আকসার আল মাসুর, ভারপ্রাপ্ত সভাপতি ডা: সাইফুদ্দিন মোহাম্মদ এহিয়া, স্বাধীনতা চিকিৎসক পরিষদের পাবনা জেলা শাখার সাধারণ স¤পাদক ডা: বিপ্লব কুমার সাহা, ওজিএসবি পাবনা এর সভাপতি ডাঃ শাহিন ফেরদৌস সানু, পাবনা মেডিক্যাল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. শারমীন শবনম, সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ টিপু সুলতান, একাডেমিক কোঅর্ডিনেটর পাবনা মেডিকেল কলেজ অধ্যাপক ডা. আহম্মদ তাউস, পাবনা মানসিক হাসপাতালের পরিচালক শাফকাত ওয়াহিদ, অভিভাবক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতীন, অভিভাবক হাসিনা আক্তার হাসিসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকগণ এবং বিশেষজ্ঞ চিকিৎসকরা। পরে এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয় ও তাদেরকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে মন দিয়ে পড়ালেখা করবার উদাত্ত আহবান জানানো হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
