এফএনএস স্পোর্টস: আরো দুই বছরের জন্য স্পেন জাতীয় দলের কোচ হিসেবে চুক্তি নবায়ন করেছেন লুইস ডি লা ফুয়েন্তে। স্প্যানিশ ফুটবল ফেডারশেন (আরএফইএফ) গত মঙ্গলবার এই ঘোষনা দিয়েছে। ৬২ বছর বয়সী স্প্যানিয়ার্ড ডি লা ফুয়েন্তে ২০২২ সালে বিশ^কাপ থেকে বিদায় নেবার পর লুইস এনরিকের স্থলাভিষিক্ত হয়েছিলেন। গত বছর ডি লা ফুয়েন্তের অধীনে স্পেন নেশন্স লিগের শিরোপা জয় করে। একইসাথে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপের বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে স্পেন। আগামী ১৫ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো আসর শুরু করবে স্পেন। এর আগে এ সপ্তাহে প্রস্তুতি ম্যাচে এ্যান্ডোরা ও নর্দান আয়ারল্যান্ডের মুখোমুখি হবে। ডি লা ফুয়েন্তের নতুন চুক্তির মেয়াদ ২০২৬ সালের বিশ^কাপ পর্যন্ত থাকবে বলে আরএফইএফ তাদের বিবৃতিতে নিশ্চিত করেছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
