স্টাফ রিপোর্টার : হত্যা মামলার এজাহারভূক্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাবের অভিযানিক দল। র্যাব-১২ সিরাজগঞ্জ এর অধিনায়ক মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, এর দিকনির্দেশনায় র্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ এবং র্যাব-১১, সিপিসি-১, নারায়নগঞ্জ এর যৌথ আভিযানিক দল সোমবার বিকালে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানার টানবাজার এলাকায় অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার মামলা নং-১০/১১৬, তারিখ-১৩/০৫/২৪ খ্রি. ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০; একই উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করার অপরাধ মূলে হত্যা মামলার ২নং এজাহার নামীয় পলাতক আসামি মোঃ রুহুল আমিন (৩৫) কে গ্রেফতার করে। ধৃত রুহুল বেলকুচি থানার মামুদপুর পূর্ব পাড়ার হাজী আবুল হোসেনের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায় যে, ধৃত আসামিসহ আরও অন্যান্য আসামিগণের সাথে ভিকটিম আব্দুল আলিমের পারিবারিক কলহ ছিল। সেই শত্রুতার জেরে এবং গত ৮ মে উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর নির্বাচন নিয়ে কথা কাটাকাটি হলে ধৃত আসামিসহ আরও অন্যান্য আসামিগণ পূর্বপরিকল্পিতভাবে ভিকটিম আব্দুল আলিমকে ধারালো হাসুয়া, বাঁশের লাঠি, লোহার রড, সাবল প্রভৃতি দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে মারপিট করে শরীরের বিভিন্নস্থানে গুরুতর জখম করে। ভিকটিমের আর্তচিৎকারে স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হসপিটালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকা ধানমন্ডি আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম আব্দুল আলিমকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে ভিকটিমের ভাই বাদী হয়ে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তি আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করাে হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
