আটঘরিয়া প্রতিনিধি : নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে শিক্ষার্থীদেরকে বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বগাঁথার গল্প শোনানোর অনুষ্ঠান অনুষ্ঠিত আটঘরিয়ায়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় ও আটঘরিয়া উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় গতকাল এ অনুষ্ঠান পালিত হয়েছে। উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সংস্কৃতির ফাউন্ডেশন কেন্দ্র অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য দেন উপ সচিব ও প্রকল্প পরিচালক ড. নুরুল আমিন। বক্তব্য দেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, যুদ্ধকালীন কমান্ডার আনোয়ার হোসেন রেনু, বীর মুক্তিযোদ্ধা আবু মোতালেব, বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ। এসময় চারজন বীর মুক্তিযোদ্ধাকে স্মারক প্রদান করা হয় এবং কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিক, সুধীজন, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
