বাংলাদেশ কবিতা সংসদ, প্রধান কার্যালয়, পাবনার উদ্যোগে রবীন্দ্র নজরুল জয়ন্তী উপলক্ষে শিশু কিশোরদের শিক্ষামূলক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান এবং আবৃত্তি সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান নিয়ে সোমবার সন্ধ্যা ৭টায় সুধী সমাবেশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পাবনা প্রেসক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহমেদ। প্রধান আলোচক ছিলেন কথাশিল্পী ও গবেষক কবি মজিদ মাহমুদ বিশেষ অতিথি ছিলেন সাবেক অধ্যক্ষ মাহতাব উদ্দিন বিশ^াস, মাছরাঙা টেলিভিশন এর উত্তরাঞ্চলীয় ব্যুরো চীফ উৎপল মির্জা, বিশিষ্ট চিকিৎসক ও কবি ডাঃ সরওয়ার জাহান ফয়েজ, রানা গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক রুহুল আমিন বিশ^াস রানা, দৈনিক সিনসা পত্রিকার সম্পাদক এস, এম মাহবুব আলম ও পশ্চিমবঙ্গ ভারত থেকে আগত মধুমিতা বসু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবিতা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মানিক মজুমদার। শুরুতেই শিশু কিশোরদের আবৃত্তি, রবীন্দ্র-নজরুল সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন শিল্পীবৃন্দ। রাত ৮টায় দ্বিতীয় অধিবেশনে বিজয়ী শিশু কিশোররে মাঝে মেডেল পড়িয়ে ও বই পুরষ্কার তুলে দেন সম্মানিত অতিথিবৃন্দ। (প্রেসবিজ্ঞপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
