আটঘরিয়া প্রতিনিধি : নির্বাচনী পরবর্তী সহিংসতায় আটঘরিয়ায় পরাজিত চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম কামালের সমর্থকদের হামলায় বিজয়ী প্রার্থীর ৫ সমর্থককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। এসময় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের ব্যাপক হামলা চালিয়ে আসবাবপত্র ও ৩টি মোটরসাইকেল ভাংচুর করা হয়। সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন জিয়া (৩৫), বুলবুল ফকির (৪০), রনি (২৬), জাহিদ (৩০), ভোলা (২২)। এদের মধ্যে গুরুতর অবস্থায় জিয়াকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। আটঘরিয়া উপজেলার টানা দুবারের নির্বাচিত চেয়ারম্যান তানভীর ইসলাম ও তার সমর্থকদের অভিযোগ, উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে থেকে রাত সাড়ে ১১ টার দিকে নেতাকর্মীরা বাড়ি ফেরার পথে ইশারত উচ্চ বিদ্যালয় পাশে পৌঁছালে আগে থেকেই ওত পেতে থাকা অবস্থায় প্রতিপক্ষ চেয়ারম্যান পদে পরাজিত প্রার্থীর সমর্থক জুয়েল, শাহাআলম ও প্রিন্স বাহিনী অতর্কিত কর্মী সমর্থকদের উপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারিভাবে কুপিয়ে তারা পাঁচজনকে আহত করে। পরে তারা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঢুকে আসবাবপত্র, টেলিভিশন, বঙ্গবন্ধুর ছবি ও তিনটি মোটরসাইকেল ভাংচুর করে। এ বিষয়ে পরাজিত চেয়ারম্যান প্রার্থী সাইফুলল ইসলাম কামালের মুঠোফোনে বারবার ফোন করেই তাকে পাওয়া যায়নি। এদিকে গতকাল সকালে মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ঘটনার সাথে যারাই জড়িত থাকুক না কেনো তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। তবে এলাকা এখন শান্ত রয়েছে। আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাদিউল ইসলাম জানান, অভিযোগ পেলেই মামলা দায়ের করা হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
