বেড়া প্রতিনিধি : ৫ নারী চোরকে আটক করা হয়েছে জেলার বেড়া উপজেলা হাসপাতালে। চুরি হওয়া সোনার চেইনসহ রোববার তাদেরকে আটক করে বেড়া মডেল থানায় সোপর্দ করেন এলাকাবাসী। হাসপাতালে মহিলা রোগীরা লাইন ধরে ওষুধ নেওয়ার সময়ে মোছাঃ ফাতেমা নামের এক মহিলা রোগীর গলায় থাকা প্রায় এক ভরি ওজনের সোনার চেইন গলা থেকে খুলে নেওয়া হয়। মহিলা বুঝতে পেরে বুদ্ধি করে সাথে সাথে হাসপাতালের গেট আটকিয়ে দেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে তারা সিসি ক্যামেরা ফুটেজ দেখে একজন নারীকে সনাক্ত করে। পরে ওই নারীর তথ্য মতে আরো চারজন নারী চোরকে আটক করা হয়। হাসপাতালে কর্তৃপক্ষ থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে তাদেরকে আটক করে। আটক হওয়া নারীরা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার শের আলীর স্ত্রী সুমি খাতুন (৩০), শরিফ উদ্দিনের স্ত্রী মিশরাত জাহান উর্মি (১৮), তাজ উদ্দিনের স্ত্রী হাসিনা খাতুন (৩০), জুয়েল রানার স্ত্রী মোছাঃ হাফিজা খাতুন (২২) ও মুন্না আলীর স্ত্রী মোছাঃ সাইমা খাতুন (১৩)। বেড়া মডেল থানার তদন্ত (ওসি) সিদ্দিকুর হোসেন বলেন ওই মহিলা বাদী হয়ে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। ধৃতরা পেশাদার চক্রের নারী চোর। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় এ ধরনের আরও মামলা রয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
