স্টাফ রিপোর্টার : পাবনা ও নাটোর র্যাবের যৌথ অভিযানে হত্যা মামলার ২ এজাহারনামীয় ২ পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। র্যাব জানায়, তারা গোপন সূত্রে জানতে পারেন যে, পাবনা জেলার আমিনপুর থানার সোনাতলা এলাকায় হত্যা মামলার এজাহারনামীয় ১ নং পলাতক আসামী মোঃ আকাশ হোসেন (২৫) এবং ৩ নং পলাতক আসামী মোঃ সাগর হোসেন (২০) অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব ফোর্সেস সদর দপ্তর, ইন্ট উইং, ঢাকা এর সহায়তায় গতকাল দুপুরে র্যাব-১২, সিপিসি-২, পাবনা এবং র্যাব-৫, সিপিসি-২, নাটোর র্যাবের যৌথ আভিযানিক দল কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান এর নেতৃত্বে আমিনপুর থানার সোনাতলান জনৈক মোঃ আনোয়ার হোসেন আদিল এর বাড়ীর সামনে অভিযান পরিচালনা করে। ধৃত আকাশ মৃত দেলোয়ার হোসেনের ছেলে এবং সাগর হোসেন খাইরুল ইসলামের ছেলে। তাদের দুজনের বাড়ি নওগাঁ জেলার মান্দা থানার সৈয়দপুর গ্রামে। জানা যায়, উক্ত আসামীদ্বয় গত ৫ মে জমির পানি সেচ বাবদ পাওয়া টাকা আদায়ের মত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নওগাঁ জেলার মান্দা থানাধীন মোঃ রমজান আলী (৭০), সাং-সৈয়দপুর, থানা-মান্দা, জেলা-নওগাঁ নামক একজন ব্যক্তিকে হাতুড়ি ও লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে মারাত্নকভাবে জখম করে। পরবর্তীতে আহত মোঃ রমজান আলী (৭০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ব্যাপারে নিহতের ছেলে মোঃ মোফাজ্জল হোসেন, পিতা-মৃত রমজান আলী, সাং-সৈয়দপুর, থানা-মান্দা জেলা-নওগাঁ বাদী হয়ে মান্দা থানায় একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের পর হতেই উক্ত আসামীদ্বয় পলাতক ছিলো।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
