স্টাফ রিপোর্টার : আগামী ২৯ জুন শনিবার অনুষ্ঠিত হবে চাটমোহর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করা হয়েছে নির্বাচনী তফসিল। রোববার বিকেলে প্রেসক্লাব চত্বরে এক অনুষ্ঠানে তফসিল ঘোষণা করেন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এম এ জিন্নাহ। এ সময় প্রেসক্লাব নির্বাচন কমিশনের সদস্য বিপ্লব আচার্য্য, জাহাঙ্গীর আলম মধু, জ্যৈষ্ঠ সাংবাদিক আব্দুল মান্নান পলাশ, প্রেসক্লাবের সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন, হেলালুর রহমান জুয়েল, সাবেক সহ-সভাপতি ইশারত আলীসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী খসড়া ভোটার তালিকা প্রকাশ ২ জুন, খসড়া ভোটার তালিকা আপত্তি গ্রহণ ও নিরসন ৪ জুন, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৬ জুন, মনোনয়নপত্র উত্তোলন ও জমা ৮ জুন থেকে ১১ জুন, মনোনয়নপত্র বাছাই ১২ জুন, মনোনয়নপত্র আপত্তি ও নিরসন ১৪ জুন, মনোনয়নপত্র প্রত্যাহার ১৯ জুন, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২১ জুন এবং নির্বাচন ২৯ জুন। নির্বাচনে ৯টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পদগুলো হলো সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং কার্যকরী সদস্য। উল্লেখ্য, ১৯৯০ সালে যাত্রা শুরু করে চাটমোহর প্রেসক্লাব।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
