স্টাফ রিপোর্টার : আদর্শ গার্লস হাই স্কুলের নব নির্মিত মিলনায়তন গতকাল উদ্বোধন করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি। উদ্বোধন পরবর্তি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি এস. মুস্তাকিম সবুজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন এমপি প্রিন্স। বক্তব্য কালে তিনি বলেন, বর্তমান সরকার নারী শিক্ষায় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। আজ নারীরাও বাংলাদেশের বড় বড় স্থানে নেতৃত্ব দিচ্ছে। এ সবই সম্ভব হয়েছে সরকারের নারীবান্ধব বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যার অন্যতম হচ্ছে শিক্ষা। তিনি আরো বলেন,বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় নারীর অংশগ্রহণ ও সফলতার হার বাড়ায় কর্মক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। দেশের সার্বিক উন্নয়নে সমানভাবে অংশীদার হতে পারছে নারী ও পুরুষ। পাশাপাশি পারিবার বা কর্মক্ষেত্রের সিদ্ধান্ত গ্রহন প্রক্রিয়াই সংশ্লিষ্ট হওয়াই সমাজে নারীর প্রতি বৈষম্য কমেছে। দেশের সার্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও সমৃদ্ধি অর্জনে নারীর অবদান অনস্বীকার্য। বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ¦ সোহেল হাসান শাহীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্কুলের প্রধান শিক্ষক ওহিদুর রহমান। এ সময় বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষকবৃন্দ, বিগত ও বর্তমান সময়ের শিক্ষক মন্ডলী, ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ ও সূধীজন উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
