ফরিদপুর প্রতিনিধি : বনওয়ারীনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়। চেয়ারম্যান জিয়াউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাছরিন আলম লিপি। বনওয়ারীনগর ইউনিয়নের সচিব মো: জাকির হোসেন আউয়াল ২০২৪-২০২৫ অর্থ বছরের ২ কোটি ৭০ লক্ষ ৫১ হাজার ৪ শত ৪৮ টাকার বাজেট ঘোষণা করেন। বাজেট অনুষ্ঠানে প্রাক্তন সচিব মো: আব্দুল কাদের সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সকল ইউপি সদস্য উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
