এফএনএস বিনোদন: মাদক একটি পরিবার ধ্বংস করে দিতে পারে। আর সেই মাদক এখন পৌছে গেছে গ্রামে-গঞ্জে সবখানে। মাদকের ভয়াল থাবা গ্রাস করেছে ছাত্র সমাজকেও। পাড়া মহল্লায় মাদক সেবন করে গড়ে উঠেছে কিশোর গ্যাং। সম্প্রতি মাদকের ভয়াল পরিণতি নিয়ে শুটিং হয়েছে খন্ড নাটক অর্থহীন ভালোবাসা। নাটকে সুমন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র, ছুটিতে গ্রামের বাড়িতে এসে পরিচয় হয় কলেজ পড়ুয়া আনিকার সাথে। পরিচয় থেকে প্রেম, কিন্তু সেই প্রেমে বাঁধ সাধে গ্রামের এক প্রভাবশালীর বখাটে মাদকাসক্ত ছেলে, সে জোড় করে আনিকাকে বিয়ে করতে চায়, কিন্তু আনিকা ও তার পরিবার তাতে রাজি নয়। এখানেই ঘটে বিপত্তি, মারা যায় আনিকা। সুমন ও আনিকার ভালোবাসা কি তাহলে অর্থহীন হয়ে যাবে? নাটকে সুমন চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আশরাফ সুপ্ত ও আনিকার চরিত্রে অভিনয় করেছেন সাকিবা মারিয়া। এছাড়াও নাটকে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সৌরভ, সেজান সুমন, রফিক মিন্টু সহ অনেকে। পাপ্পু রাজের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন মোঃ আবদুর রায়হান। অর্থহীন ভালোবাসা নাটকটি আজ মঙ্গলবার ইফটিউরে প্রকাশ করা হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
