বিশেষ প্রতিনিধি: প্রথমবারের মত পাবনা পৌর ও সদর উপজেলাবাসী ইভিএম এর মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবে আগামীকাল বুধবার। যদিও ইভিএম এর মাধ্যমে ভোট দেওয়া নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে রয়েছে নানা জল্পনা কল্পনা। ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ শুরু হবে সকাল ৮টা থেকে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
একটি পৌরসভা ও ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত পাবনা সদর উপজেলা। এ উপজেলার মোট ভোটার সংখ্যা ৪৯৩৩৪৯ জন, তার মধ্যে পুরুষ ভোটার ২৫০৬১২ জন এবং মহিলা ভোটার ২৪২৭৩৩জন। ১৩২৭টি স্থায়ী ভোট কক্ষ এবং ১৬৬টি অস্থায়ী ভোট কক্ষ নিয়ে গঠিত সদর উপজেলার মোট ভোট কেন্দ্র ১৬৩টি।
শান্তিপূর্ণ ও সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন, জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে কঠোর অবস্থানে। যেকনো মূল্যে তারা সুষ্ঠ শান্তিপূর্ণ ও নিরোপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য তারা বদ্ধপরিকর।
এবারে সদর উপজেলা নির্বাচন চেয়ারম্যান পদে ক্ষমতাসীন আওয়ামীলীগের প্রভাবশালী পাঁচপ্রার্থী প্রতিদ্বন্দিতা করছে। পাবনা সদর উপজেলা ভোটের মাঠে একই দলের ৫ প্রার্থীর প্রথম লড়াই। এর আগে সদর উপজেলা নির্বাচনে একই দলের ৫জন চেয়ারম্যান পদে লড়াই করেনি। নির্বাচনে জয়ের ব্যাপারে ৫ চেয়ারম্যান প্রার্থীই আশাবাদী তবে শেষ হাসি কে হাসবে উপজেলা নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১১ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বনিতা করছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
