স্টাফ রিপোর্টার : ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জেলাজুড়ে ঝড়ো বাতাস ও বৃষ্টিতে জেরবার জনজীবন। সড়কে উপড়ে পড়ে গাছপালা। এতে ব্যাহত হয় যান চলাচল। দিনভর ছিলো না বিদ্যুৎ। ফরিদপুর উপজেলায় সড়কে গাছ ভেঙ্গে পড়ায় সাড়ে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। রোববার দিবাগত মধ্যরাতের পর থেকে গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত বাতাস ও বৃষ্টি। রাস্তাঘাটে প্রায় মানুষ শুন্য। রোববার রাতে বিদ্যুৎ চলে যাবার কারনে ও একটানা বিদ্যুৎ না থাকায় অটোবাইক ও রিকশাতে চার্জ দিতে পারেনি এসব যান চালকেরা। নেটও ছিলো না সারাদিন, মোবাইল নেটওয়ার্কও ছিলো বন্ধ দিনভর। কিছু এলাকায় গাছপালা উপড়ে ভেঙ্গে পড়েছে। বিশেষ করে সড়কে গাছপালা ভেঙ্গে পড়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। পাবনা-বাঘাবাড়ি সড়কের ফরিদপুরে একটি স্থানে সড়কে ভেঙ্গে পড়ে বড় গাছ। এতে ঢাকার সাথে চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, পাবনার বাস চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। পরে ফায়ার সার্ভিসের জোয়ানরা গাছ কেটে যান চলাচল স্বাভাবিক করে। ঢাকা থেকে চাটমোহরগামী শাহজাদপুর ট্রাভেলসের যাত্রী হৃদয় হোসেন বলেন, ‘ঢাকা থেকে বাসে বাড়ি ফিরছিলাম। ভোর ৫টার দিকে বাসটি ফরিদপুর উপজেলার কাশেমের বটতলা নামক স্থানে পৌঁছালে দেখা যায় রাস্তায় বড় বড় গাছ ভেঙ্গে উপরে পড়ে আছে। পরে বাসের চালক ট্রিপল নাইনে ফোন করলে দমকল বাহিনী এসে গাছ কেটে সড়ক থেকে সরিয়ে দেয়।’ শাহজাদপুর ট্রাভেলসের চালক শেখ ফরিদ বলেন, ‘সড়কে যেভাবে বড় বড় গাছপালা পড়েছিল তাতে গাড়ি চলাচল সম্ভব ছিল না। অনেক গাড়ি আটকা পড়ে। উপায় না পেয়ে ট্রিপল নাইনে ফোন করে সাহায্য চাই। পরে দমকল বাহিনীর সদস্যরা এসে গাছ কেটে রাস্তা পরিষ্কার করে দিলে আমরা গাড়ি নিয়ে গন্তব্যে যাই। এতে প্রায় সাড়ে তিন ঘণ্টা সকল ধরনের যান চলাচল বন্ধ ছিল।’ ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলতাব হোসেন জানান, ‘ট্রিপল নাইনে ফোন পেয়ে সকাল সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করি। একটি বিশাল বড় গাছ উপরে রাস্তার উপর পড়ে গাড়ি চলাচল বন্ধ হয়েছিল। পরে নিজেরা অনেক চেষ্টা করে গাছ সরাতে না পেরে স্থানীয় কড়াত আছে এমন শ্রমিকদের ডেকে নিয়ে আসি। তাদের সহায়তায় গাছ কেটে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
