এফএনএস আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে ভারি বর্ষণে সৃষ্ট বন্যায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছেন। মৃতদের মধ্যে রয়েছে নারী ও শিশু। এ ছাড়া বন্যায় শত শত বাড়ি ও ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাদাখশানের প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান মোহাম্মদ কামগার বলেছেন, বন্যার কারণে এক পরিবারের ১০ জন নিহত ও একজন আহত হয়েছেন। তালেবান সরকারের নিযুক্ত বাঘলান পুলিশ কমান্ডের প্রধান আবদুল গফুর খাদেম বলেছেন, গত রোববার রাতে শক্তিশালী বন্যা আঘাত হেনেছে। বাঘলান প্রদেশের দোশি জেলার লারখাব এলাকায় বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। লারখাবে তিন শিশু, একজন নারী ও দুই পুরুষসহ আনুমানিক ছয়জন মারা গেছেন এবং ৩০০ ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। এদিকে, বন্যার কারণে সকল জিনিসপত্র হারিয়েছে এমন বেশ কয়েকটি পরিবার ত্রাণ পৌঁছাতে দেরি করায় ক্ষোভ প্রকাশ করেছে। পরিবারগুলো তালেবান নেতৃত্বাধীন সরকার এবং সাহায্য সংস্থাগুলোর কাছে অবিলম্বে সহায়তার আহ্বান জানিয়েছে। বন্যার শিকার হিজবুল্লাহ বলেছেন, বন্যা আমার পরিবারের নয়জন সদস্যকে নিয়ে গেছে। আমরা দুজনের লাশ পেয়েছি, কিন্তু বাকিরা এখনো নিখোঁজ। আফগানিস্তানের বিভিন্ন স্থানে ভয়াবহ বন্যায় গত সপ্তাহে ৩০০ জনের বেশি মানুষ মারা গেছে। বন্যায় শতাধিক আবাসিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং হাজার হাজার একর কৃষি জমি নষ্ট হয়েছে। এদিকে খামা প্রেস প্রতিবেদনে করেছে, আফগানিস্তানের বেশ কয়েকটি অঞ্চলে ভারী বন্যা আঘাত হানার পর, বিশ্ব খাদ্য সংস্থা ১২ মে কর্মসূচি ঘোষণা করেছে। কিন্তু বেশিরভাগ বন্যা-আক্রান্ত এলাকায় ট্রাকসহ যানবাহন চলাচলের অযোগ্য থাকায় তা ব্যাহত হচ্ছে। সূত্র : এনডিটিভি
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
