আটঘরিয়া প্রতিনিধি : প্রচন্ড তাবদাহে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি খুবই কম। এরপরে যারা আসছেন তারা হয়ে পড়ছেন ক্লান্ত। একদিকে প্রচন্ড গরম অপরদিকে বিদ্যুতের লোডসেডিং এ শিক্ষার্থীদের জেরবার অবস্থা। বর্তমানে ছাত্রছাত্রীদের উপস্থিতি ৪০ শতাংশ দেখা গেছে। শিক্ষার্থীরা নিয়মিত শ্রেণিকক্ষে অবস্থান করতে পারছেন না। তারা মাঝেমধ্যে নিজেকে একটু প্রশান্তির জন্য বাইরে যাচ্ছেন আবার কেউ পানি পান করার উদ্দেশ্যে নলকূপে যাচ্ছেন। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান টিনশেড ঘর হওয়ায় বেলা বাড়ার সাথে সাথে শ্রেনীকক্ষে আর থাকতে চাইছে না শিশু শিক্ষার্থীরা। যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষে সিলিং ফ্যান আছে তাপমাত্রার বৃদ্ধির কারণে ফ্যানের বাতাসও প্রচন্ড গরম এবং লোডসেডিং লেগে আছে যার কারণে উপস্থিতি কমে যাচ্ছে। রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান জানান অত্যন্ত গরমের জন্য শিক্ষার্থীদের কথা বিবেচনা করে মর্নিং স্কুল দেওয়া হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
