স্টাফ রিপোর্টার : আসন্ন পাবনা সদর উপজেলা নির্বাচনকে সুষ্ঠু ,শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করার লক্ষ্যে জেলা আওয়ামী লীগের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে দলীয় কার্যালয়ে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, ভাইস-চেয়ারম্যান প্রার্থী, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সদর উপজেলায় অবস্থানরত নেতৃবৃন্দদের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় মূল আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। তিনি বলেন নির্বাচনকে সুষ্ঠু, শান্তিময় ও গ্রহনীয় করে তুলতে হবে। সকলের সম্প্রীতির মাধ্যমে সুন্দর পরিবেশে যেনো নির্বাচন সম্পন্ন হয় তার প্রতি সকলের দায়িত্ব ও নজরদারি থাকতে হবে। নির্বাচন একটা প্রতিযোগিতা আর সেটিকে সকলে মিলে উৎসব ও আনন্দমূখর করে তুলতে হবে। নির্বাচনে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে সকলকে খেয়াল রেখে কাজ করতে হবে। সেই সাথে ভোটারদের ভোটকেন্দ্রে আসার আহ্বান জানান তিনি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
