স্টাফ রিপোর্টার : মোটর সাইকেল দুর্ঘটনায় গুরত্বর আহত হয়ে দীর্ঘ এক বছর চিকিৎসাধীন থাকার পর অবশেষে মারা গেলো সিয়াম হোসেন (১৯) নামের এক যুবক। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় রাজধানীর শ্যামলীতে একটি বেসরকারি হাসপাতালে সিয়াম মারা যায়। সে ঈশ^রদীর সলিমপুর ইউনিয়নের মিরকামারী দক্ষিণপাড়া গ্রামের ইমারুল প্রামানিকের ছেলে। সে ওয়ার্কশপে মেকানিকের কাজ করতো। স্থানীয়রা জানান, গত বছর আটঘরিয়া দেবোত্তরে মোটরসাইকেলের সাথে ট্রাকের ধাক্কায় সিয়াম এর পা সম্পূর্ণ ভেঙে গিয়ে সে গুরুত্বর আহত হয়। এরপর রাজধানীর পঙ্গু হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে সে দীর্ঘ এক বছর বেশি সময় ধরে চিকিৎসা নিচ্ছিলেন। সবশেষে গত রোববার (১৯ মে) রাজধানীর শ্যামলীতে একটি বেসরকারি হাসপাতালে তার পায়ের অপারেশন করা হয়৷ অতিরিক্ত রক্তক্ষরণের ফলে সেখানেই সিয়াম মারা যান। তার এমন মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে তার গ্রামে। গতকাল সন্ধ্যায় মিরকামারী ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে মিরকামারী কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
