ভাঙ্গুড়া প্রতিনিধি: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে পাবনার ভাঙ্গুড়া উপজেলায় প্রায় ২৮ হাজার ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জেলা কৃষক লীগের সহ-সভাপতি মেজবাউর রহমান রোজ। মঙ্গলবার দিনভর ইভিএমএ অনুষ্ঠিত নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করে ভোটাররা। এছাড়া নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু ভাইস চেয়ারম্যান এবং বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।
জানা যায়, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সদ্য বিদায়ী মেয়র গোলাম হাসনাইন রাসেল (মোটরসাইকেল), জেলা আওয়ামী লীগের সদস্য বাকি বিল্লাহ (আনারস) ও জেলা কৃষক লীগের সহ-সভাপতি মেজবাউর রহমান (ঘোড়া) প্রার্থী হন। গত ২ মে প্রতীক বরাদ্দের পর থেকে প্রচারণা শুরু করেন প্রার্থীরা। তবে বাকী বিল্লাহ অন্য প্রার্থীর প্রভাবে কর্মী সংকটের অভিযোগ তুলে নির্বাচনে প্রচারণা বন্ধ করে দেন। এতে বাকি বিল্লাহর কর্মী সমর্থকরা মেজবাউর রহমান রোজকে সমর্থন দেন। এরপর থেকেই বাকি বিল্লাহ ও মেজবাউর রহমানের কর্মী সমর্থকরা একাট্টা হয়ে গোলাম হাসনাইনের বিপক্ষে ব্যাপক প্রচারণা শুরু করেন। তবে পৌরসভার মেয়র থাকাকালীন সময়ে গোলাম হাসনাইন রাসেল উন্নয়ন ও সৌন্দর্য্যমন্ডিত পৌরসভা গঠন করে দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের কাছে অত্যাধিক জনপ্রিয় নেতা হন। ফলে নির্বাচনে রাসেলের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়।
উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লক্ষ ৩ হাজার ১৯১ জন। এরমধ্যে ৩৪,৮৭৩ জন ভোটার ভোট প্রদান করেন। এরমধ্যে গোলাম হাসনাইন রাসেল পান ৩১ হাজার ৫৫৯ ভোট। মেজবাউর রহমান পান ২৬৬৯ ভোট। অপরপ্রার্থী বাকী বিল্লাহ পান ৫৪১ ভোট।
রাত নয়টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার নাজমুন নাহার আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন। এ সময় তিনি জানান, শান্তিপূর্ণভাবে উপজেলার ৪৫ টি কেন্দ্রে সকাল আটটা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। এতে প্রায় ৩৪% ভোটার তাদের ভোট প্রয়োগ করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
