স্টাফ রিপোর্টার : পেট্রোলবাহী লরি গাড়ির চাপায় ২ জন নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে সুজানগরের উপজেলা প্রাণিসম্পদ অফিসের সন্নিকটে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো সুজানগর পৌরসভার মসজিদপাড়া গ্রামের আবু বকরের ছেলে আব্দুল মান্নান (৩৮) ও চরসুজানগর গ্রামের লবাই দোকানদারের ছেলে কামরুল ইসলাম (৩৫)। সুজানগর থানার ডিউটি অফিসার আতাউর রহমান জানান, মঙ্গলবার সাড়ে সাতটার দিকে উক্ত মান্নান ও কামরুল প্রাণিসম্পদ অফিসের পাশর্^বর্তী একটি চায়ের দোকান থেকে সুজানগর পৌর বাজারের দিকে যাচ্ছিল। এ সময় পৌর বাজার থেকে কাজীরহাটগামী পেট্রোল ভর্তি একটি লরি গাড়িটে ব্রেক মিস করে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে সুজানগর থানা পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা এসে মান্নান ও কামরুলের লাশ উদ্ধার করে। থানা পুলিশ ঘাতক লরি গাড়িটি আটক করেছে। তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধীন বলে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জালালউদ্দিন জানান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
