স্টাফ রিপোর্টার : ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে চাটমোহর উপজেলা পরিষদের নির্বাচন গতকাল অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে মির্জা রেজাউল করিম দুলাল, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সাইদুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফিরোজা পারভীন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। গতকাল রাতে ইভিএম এর সকল ভোট গণনা শেষে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। চাটমোহর উপজেলায় ৮৭টি ভোট কেন্দ্রের ফলাফলে সাবেক মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা রেজাউল করিম দুলাল (আনারস) ৩৯ হাজার ৩৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী অ্যাডভোকেট সাইদুল ইসলাম চৌধুরী (ঘোড়া) পেয়েছেন ৫ হাজার ১৬২ ভোট। এই উপজেলায় ভোট পড়েছে ১৮.০১ শতাংশ। এছাড়া এই উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সাইদুল ইসলাম (টিউবওয়েল) ২৫ হাজার ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আসাদুজ্জামান পান্না (চশমা) পেয়েছেন ১২ হাজার ৭৬৩ ভোট। অপর দুই প্রার্থীর মধ্যে ওবায়দুল ইসলাম (উড়োজাহাজ) ৪ হাজার ৯০৮ ভোট এবং হুমায়ন কবির (তালা) ১ হাজার ৯৮৩ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফিরোজা পারভীন (ফুটবল) ১৯ হাজার ৭১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রাার্থী ছাবিনা ইয়াসমিন (কলস) পেয়েছেন ১৯ হাজার ৪১৪ ভোট। অপর প্রার্থী আরেফিন আক্তার লিলি (হাঁস) পেয়েছেন ৬ হাজার ২৭৫ ভোট। একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নের এই উপজেলায় মোট ভোটার ২ লাখ ৪৮ হাজার ৬০৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৪ হাজার ৭৯৫ জন এবং মহিলা ভোটার ১ লাখ ২৩ হাজার ৮১০ জন। মোট ভোট কেন্দ্র ছিলো ৮৭টি আর ভোট কক্ষ ছিলো ৭৭১টি। নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
