স্টাফ রিপোর্টার : পাবনা ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা লায়ন বেবী ইসলামের মা রোববার বেলা তিনটায় বার্ধক্যজনিত অসুস্থতায় চিকিৎসাধীন অবস্থায় শহরের এ্যাসোর্ট হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…….রাজেউন)। তিনি গোপালপুরের হেরাজ ম্যানশনের পেছনের বাসিন্দা জেলা জজ আদালতের অবসরপ্রাপ্ত পেশকার মরহুম ইসমাইল হোসেনের স্ত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ১০১ বছর। তিনি ৪ ছেলে, ৪ মেয়ে, নাতি নাতনী, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবরে অসংখ্য মানুষ ছুটে যান তার বাড়িতে। এদিনই বাদ মাগরিব পাবনা জেলা স্কুল মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। অসংখ্য মানুষ এতে শরিক হন। তাকে আরিফপুর সদর গোরস্থানে দাফন করা হয়েছে। মরহুমার পরিবারের পক্ষ থেকে সকল পরিচিতজন ও শুভানুধ্যায়ীদের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
