স্টাফ রিপোর্টার : জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পাবনা কার্যালয়ের আয়োজনে বিশ^ মেট্রোলজি দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে “টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে আজকের পরিমাপ” শীর্ষক এক আলোচনা সভা গতকাল সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শরিফ আহমেদ। তিনি বলেন রুপকল্প-২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধশালী দেশে পরিণত ক্ষেত্রে সঠিক পরিমাপের গুরুত্ব অপরিসীম। এছাড়াও আলোচনা সভায় মানসম্মত পণ্য উৎপাদন ও বাজারজাত করণ, সরকারি, বে-সরকারি বিভিন্ন অফিস, ব্যবসা বাণিজ্যসহ পরিমাপের সকল ক্ষেত্রে ডিজিটালাইজেশন ও আধুনিকায়ন করা এবং ভেজাল ও নিম্নমানের পণ্য উৎপাদন থেকে বিরত থেকে সোনার বাংলা ও স্মার্ট বাংলাদেশ গড়ার আত্মপ্রত্যয়ে বিএসটিআই এবং সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে সহযোগিতা করার জন্য আহবান জানানো হয়। বিএসটিআই পাবনা কার্যালয়ের উপ-পরিচালক প্রকৌ. মো. মাইন উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এন ডি সি ওয়ালিউর রহমান রুবেল ও বিএসটিআই’এর সহকারি পরিচালক মাছুদুর রহমান। আলোচনা সভায় সংশ্লিষ্টরা অংশ নেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
