স্টাফ রিপোর্টার : জমজ দুই বোনকে রড ও হাতুড়ি দিয়ে পেটানোর দায়ে অভিযুক্ত চাটমোহর পৌর ছাত্রলীগের সভাপতি আলিফ ইয়ামান পায়েলকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার (১৯ মে) রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থী এবং অপরাধমূলক কার্যকলাপে লিপ্ত হওয়ার অভিযোগে চাটমোহর পৌর ছাত্রলীগের সভাপতি আলিফ ইয়ামান পায়েলকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো। পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পায়েলের ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বিষয়টি কেন্দ্রীয় নির্বাহী সংসদে জানানো হয়েছিলো। তাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে। উল্লেখ্য, গত ১৭ মে বেলা সাড়ে ১১টার দিকে চাটমোহর পৌর সদরের উথুলি খামারপাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী জমজ বোন মিমিয়া ও লামিয়াকে রড-হাতুরিড় দিয়ে পিটিয়ে আহত করে ছাত্রলীগ নেতা পায়েল ও তার পিতা মাতা। গুরুত্বর আহত দুই বোনকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে এ ঘটনায় জমজ বোনের পিতা রেজাউল করিম রিজু বাদী হয়ে চাটমোহর থানায় তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার পর ওই রাতেই ছাত্রলীগ নেতা পায়েলের পিতা রফিকুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। আর ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন ছাত্রলীগ নেতা পায়েল ও তার মা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
