স্টাফ রিপোর্টার : শত্রুতা করে ২টি পোষা বিড়ালকে পিটিয়ে হত্যার অভিযোগে থানায় মামলা হয়েছে ঈশ^রদীতে। প্রতিবেশী ৪ জনকে আসামি করে মামলা করেন পাকশীর আনিকা শামা উপমা নামে এক নারী। অভিযোগকারি উপমা উপজেলার পাকশী গার্লস স্কুল কলোনীর সলিল আহমেদের মেয়ে। তিনি বাড়িতে বিড়াল পোষার পাশাপাশি যে কোন পশু-পাখি অসুস্থ হয়ে পড়লে তাদের চিকিৎসা দিয়ে সুস্থ করার প্রচেষ্টা চালান। প্রতিবেশী পরিবারের সাথে তাদের আগে থেকে শত্রুতা ছিলো বলে জানান উপমা। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, উপমার পোষা বিড়াল প্রতিবেশীর বাড়িতে গেলে তিনি ও তার ছেলেরা মিলে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে আঙিনায় ফেলে রাখে। খোঁজাখুঁজি করে তাদের না পেয়ে তাদের বাড়ির আঙিনায় গিয়ে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তিনি বলেন, বিড়ালকে কেন পিটিয়ে হত্যা করেছেন, জানতে চাইলে তাকে অশালীন ভাষায় গালাগাল ও মারমুখী আচরণ করেন পরিবারটির সদস্যরা। বাড়িতে পোষা বিড়ালকে এভাবে পিটিয়ে হত্যার ঘটনার নিন্দা করেছেন প্রতিবেশীরা। ঈশ^রদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করতে পাকশী পুলিশ ফাঁড়ির এএসআই রেজাউল করিমকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
