স্টাফ রিপোর্টার : জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা গতকাল জেলা প্রশাসক মু. আসাদুজ্জামানের সভাপতিত্বে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয় যে, এবার জেলায় ৬ লাখ ৩৪ হাজার কোরবানীর পশু রয়েছে। পাবনা জেলাতে কোরবানী দেওয় হবে ৩ লাখ ১২ হাজার অবশিষ্ঠ পশু বিভিন্ন জেলায় কোরবানীর চাহিদা মেটাবে। ১ লাখ ৮০ হাজার মানুষকে ভাতা দেয়া হচ্ছে। খাদ্যে ভেজাল বিরোধী অভিযান আরো বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। প্রতিটি উপজেলায় স্টেডিয়াম তৈরী করা হবে। সার্বজনিন পেনশন কার্যক্রম জোড়ালোভাবে করতে হবে। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সবাইকে কাজ করার, পরিসংখ্যান কার্যক্রমের সহযোগীতা করা সহ বিভিন্ন বিষয় সিদ্ধান্ত হয়। ইছামতি প্রকল্প বাস্তবায়নে কার্যক্রম চলছে। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান, কৃষি সম্প্রসারণের উপ পরিচালক জামাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহমেদ, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান মন্ডল, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আতিকুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা রোস্তম আলী হেলালী, জেলা প্রাথমিক কর্মকর্তা সিদ্দিক মো. ইউসুব রেজা, পাসপোর্ট অফিসের এডি মাজহারুল ইসলাম, জেল সুপার নসির উদ্দিন প্রধান, জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, এডি বিএডিসি(বীজ) রফিকুল ইসলাম, সিনিয়র তথ্য কর্মতকর্তা সামিউল আলম, বিসিকের ডিজিএম রফিকুল ইসলাম, বিআরডিবি’র সভাপতি হাবিবুর রহমান হাবিব, ভোক্তা অধিকারের এডি মাহমুদু হাসান রনি প্রমূখ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
