বিশেষ প্রতিনিধি : লন্ডনের বার্কিং ও ড্যাগেনহ্যামের মেয়র হিসেবে শপথ গ্রহন করেছেন পাবনার মঈন কাদেরী। এরপূর্বে তিনি একাধারে তিনবার সেখানকার কাউন্সিলর এবং একবার লাইসেননিং অ্যান্ড রেগুলেটর বোর্ড ও চারিটি কমিশনের চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে সুনাম অর্জণ করেছিলেন। মেয়র নির্বাচনে তার প্রতিদ্বন্দি প্রার্থী ছিলেন মি. এন্ড্রয় এককুলাস ও মি. এলা মার্টিন। শুক্রবার লন্ডনের সময় সন্ধ্যা সাতটায় মঈন কাদেরী বার্কিং এবং ড্যাগেনহ্যামের মেয়র হিসেবে শপথ নেন। এই পদে তিনি গ্রেট ব্রিটেনের রাজা চার্লসের একজন মর্যাদাপূর্ণ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন। শালগাড়িয়া আতাইকুলা সড়কের ছেলে মঈন কাদেরীর দাদা প্রখ্যাত আইনজীবী আজহার আলী কাদেরী ১৯৩৫ সালে বঙ্গীয় প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন, বড়চাচা প্রখ্যাত চিকিৎসক প্রফেসর ডা. মাজহার আলী কাদেরী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন উপাচার্য ও বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্য ছিলেন। পাবনায় জন্মগ্রহণ ও বেড়ে ওঠা পাবনা জেলা স্কুলের মেধাবী ছাত্র ও ঐ স্কুলের একজন সফল স্কাউটস মঈন কাদেরী পাবনা জেলা আইনজীবী বার সমিতির সাবেক সভাপতি (পাঁচবার) ও প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট জহির আলী কাদেরী এবং পাবনার অনন্য সমাজকল্যাণ সংস্থার প্রতষ্ঠাতা সভানেত্রী ও পাবনা পৌরসভার সাবেক কমিশনার (একাধারে পনেরো বছর) মরহুম সৈয়দা নিলুফার কাদেরীর ছোটো ছেলে। দেশবাসীর কাছে দোয়া চাই মঈন কাদেরী যেন একজন সফল মেয়র হিসেবে দায়িত্ব পালন করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
