এফএনএস স্পোর্টস: বোর্ডের সমালোচনা থেকে ভারতীয় ক্রিকেটের নানা ইস্যুতে গত কয়েক বছরে বেশ সক্রিয় দেখা গেছে গৌতম গম্ভীরকে। এবার সেই গম্ভীরকেই ভারতের কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কিছুদিন আগে কোচ চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বিসিসিআই। সেই সূত্র ধরে ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, বিসিসিআইয়ের পছন্দের তালিকায় শীর্ষে আছেন গম্ভীর। এই মুহূর্তে ভারতের প্রধান কোচের দায়িত্বে আছেন রাহুল দ্রাবিড়। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি আছে। এর মধ্যে ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, বিশ্বকাপের পর আর চুক্তি বাড়াতে আগ্রহী নন দ্রাবিড়। সে হিসেবেই গম্ভীরের দিকে বিসিসিআইয়ের হাত বাড়ানো। সাবেক ভারতীয় ব্যাটার বর্তমানে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে কাজ করছেন। ক্রিকইনফো জানিয়েছে, কোচ হিসেবে বিসিসিআইয়ের পছন্দের তালিকায় আছেন গম্ভীর। ইতোমধ্যে তাঁর সঙ্গে যোগাযোগও হয়েছে বিসিসিআইয়ের। এই মুহূর্তে আইপিএল ব্যস্ত গম্ভীর। আইপিএল শেষেই তাঁর সঙ্গে বিস্তারিত আলোচনায় বসবে বিসিসিআই। ভারতের প্রধান কোচের পদে আবেদন করার সময়সীমা আগামী ২৭ মে পর্যন্ত। গম্ভীরের অবশ্য ঘরোয়া কিংবা আন্তর্জাতিক কোনো পর্যায়েই কোচিংয়ের অভিজ্ঞতা নেই। যদিও আইপিএলে তিন মেয়াদে মেন্টর হিসেবে কাজ করছেন। ২০২২ ও ২০২৩ মৌসুমে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস ও চলতি মৌসুমের কাজ করছেন কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
