স্টাফ রিপোর্টার : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুজানগর উপজেলা শাখার সাবেক সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী অতুল কুমার কুন্ডুর জীবনাবসান ঘটেছে। তিনি বেশ কিছুদিন যাবত কিডনীজনিত রোগে ভূগছিলেন। তাকে চিকিৎসার জন্য ঢাকা নেবার পথে শুক্রবার রাত আটটার দিকে তার জীবনাবসান ঘটে। তার বয়স হয়েছিলো ৬৩ বছর। তার জীবনাবসানের খবরে অসংখ্য মানুষ ছুটে যান সুজানগর পৌর এলাকার ভবানীপুরস্থ তার বাড়িতে। শোকের ছায়া নেমে আসে স্থানীয় সনাতন ধর্মালম্বিদের মাঝে। গতকাল সকাল নয়টায় তাঁতিবন্দ ইউনিয়নের পোড়াডাঙ্গা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। এদিকে অতুল কুন্ডুর জীবনাবসানে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটারীয়ান প্রভাষ ভদ্র ও সাধারন সম্পাদক বিশ^জিৎ ঘোষ গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
