স্টাফ রিপোর্টার : ১০৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ পাবনা ক্যাম্পের অভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ সিপিসি-২, পাবনা স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ মনোয়ার হোসেন চৌধুরীর নেতৃত্বে গতকাল বিকালে সদর থানার পৌর এলাকার শালগাড়িয়া প্লাষ্টিক মোড়ের জনৈক দুলালের মুদি দোকানের সামনে অভিযান পরিচালনা করেন তারা। সেখান থেকে উল্লেখিত পরিমান ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয় উক্ত মহল্লার আব্দুর রশিদের ছেলে জাকিরুল ইসলাম রাজা (২৮) কে। এ সময় তার কাছ থেকে ২ টি মোবাইল, ৪টি সিমকার্ড, নগদ ৯ হাজার ৪৫০ টাকা এবং মাদক বহন কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
