নিজস্ব প্রতিনিধি : বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে পাবনায় বিদ্যুৎ বিক্রয় ও বিতরন বিভাগ নেসকোর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে গ্রাহক সমাবেশ। নেসকোর কার্যালয়ে প্রতিষ্ঠানের পাবনা অঞ্চলের ত্তত্বাবধায়ক প্রকৌশলী মো: রবিউল ইসলামের সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত এ সভায় বক্তব্য দেন বিদ্যুৎ বিক্রয় ও বিতরন বিভাগ-১ ও ২ এর নির্বাহী প্রকৌশলী মো: রবিউল ইসলাম ও মাজেদুল হক মিঠুন, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মাসুদুর রহমান মিন্টু, ড. ক্যাপ্টেন আনিসুর রহমান, স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর সিনিয়র এক্সিকিউটিভ মনিরুল ইসলাম, স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের এক্সিকিউটিভ শেখ ফয়সাল করিম, রানা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুনায়েম খান সহ পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ প্রতিনিধি, জেলার বিভিন্ন শিল্প কলকারখানা ও বড় বড় বানিজ্যিক ও আবাসিক গ্রাহকগণ। সভায় বিদ্যুৎ সাশ্রয়ে গ্রাহকদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
