স্টাফ রিপোর্টার : ৫৪ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাবের একটি চৌকষ অভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ সিরাজগঞ্জ এর অধিনায়ক মারুফ হোসেন বিপিএম, পিপিএম এর দিক নির্দেশনায় গতকাল দুপুরে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার গাড়াদহ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র্যাবের জোয়ানরা। এর সময় উল্লেখিত পরিমান হেরোইনসহ গ্রেফতার করা হয় শাহজাদপুর থানার দাড়িয়াপুরের জালাল শেখের স্ত্রী মমতাজ বেগম (৪০) কে। তার কাছ থেকে ১টি মোবাইল, ১টি সিম কার্ড ও নগদ ৮ শ টাকা জব্দ করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে শাহজাদপুর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
