স্টাফ রিপোর্টার : উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে চাটমোহরে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে এর উদ্বোধন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেলায় ২০ স্টল স্থান পেয়েছে। আধুনিক প্রযুক্তি সম্পসারণের মাধ্যমে রাজশাহী কৃষি উন্নয়ন প্রকল্পের আওতার এ মেলার উদ্বোধন করেন কৃষি সম্পসারণ অধিদপ্তরের খামার বাড়ি পাবনার উপপরিচালক কৃষিবিদ ড. জামাল উদ্দিন। নস্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা সাইদুর রহমান সাঈদের সঞ্চালনায় বক্তব্য দেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ, কৃষি সম্পসারণ কর্মকর্তা তানিয়া আক্তার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান নুরু, সাংবাদিক হেলালুর রহমান জুয়েল প্রমূখ। পরে অতিথিবৃন্দ স্টলগুলো পরিদর্শন করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
