স্টাফ রিপোর্টার : দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। র্যাব জানায়, আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে যে জেলার সদর থানার এস এস ফুড প্রোডাক্টস এবং ঢাকা বেকারী নামক ফুড ব্যবসা প্রতিষ্ঠান অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন খাদ্য পণ্য তৈরী করে বাজারজাত করে আসছে। এ তথ্যের ভিত্তিতে গতকাল র্যাব -১২, সিপিসি-২, পাবনার স্কোয়াড কমান্ডার এএসপি মনোয়ার হোসেন চৌধুরী এর নেতৃত্বে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনিকে সাথে নিয়ে একটি টহল দল সদর থানাধীন বিকে রোড, শালগাড়িয়া, সাকিনস্থ এস এস ফুড প্রোডাক্টস নামক ব্যবসা প্রতিষ্ঠান’ এলাকায় ভোক্তা অধিকার আইন বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নোংরা পরিবেশে খাদ্য পণ্য তৈরী করার অপরাধে প্রতিষ্ঠানের মালিক মোকারম হোসেন (৩৮), পিতা- মিজানুর রহমান, সাং-শালগাড়িয়া কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে উক্ত আভিযানিক দল সদর থানার রামানন্দপুরে ঢাকা বেকারী নামক ফুড ব্যবসা প্রতিষ্ঠান এলাকায় ভোক্তা অধিকার আইন বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ঢাকা বেকারী ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মাসুম আলী (৩৫), পিতা- জালাল মিয়া, সাং- রামনাবাদ (রামানন্দপুর) কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। র্যাব জানায়, এমন অভিযান অব্যাহত থাকবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
