আটঘরিয়া প্রতিনিধি : আনন্দমূখর পরিবেশে তৃতীয় তম ভর্তা উৎসব অনুষ্ঠিত হয়ে গেলো আটঘরিয়ায়। স্থানীয় “হ্যাপি টেকনোলজিস” এর আয়োজনে গতকাল দেবোত্তর বাজার শহিদুল্লাহ টাওয়ার এর দ্বিতীয় তলায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবোত্তর ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান। হ্যাপি টেকনোলজিস এর ব্যবস্থাপক আবু সাঈদ এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ ইয়াসিন, প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া, আওয়ামী লীগ নেতা মোজাম্মেল, শহিদুল ইসলাম, শহিদুল্লাহ টাওয়ারের পরিচালক আলহাজ¦ শফিউল্লাহ শফি, আব্দুল কাদের, সরোয়ার হোসেন প্রমূখ। উৎসবে মোট ৩৯ টি ভর্তার মধ্যে সাদিয়া খাতুনের সিংড়ি ভর্তা প্রথম স্থান অর্জণ করে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
