মহসীন মল্লিক : বেড়া উপজেলা পরিষদ নির্বাচন প্রার্থীরা প্রচার-প্রচারণা শুরু করলেও ভোটারদের মাঝে নেই উৎসবের আমেজ। আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ১ম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৮ মে বুধবার। বেড়া উপজেলা পরিষদ নির্বাচনও প্রথম ধাপে অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক মেশিন (ইভিএমে), এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ২২ হাজার ৪ শ’৪৮ জন। গত ২৩ এপ্রিল মঙ্গলবার ছিল প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ। জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হয়। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ৯ জন । তারা হলেন বর্তমান চেয়ারম্যান ও আমিনপুর থানা আ. লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বাবু প্রতীক হেলিকপ্টার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি (বহিষ্কৃত) ও সাবেক পৌর মেয়র মো. আব্দুল বাতেন প্রতীক (ঘোড়া), পৌর আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রতীক কাপ পিরিচ, উপজেলা আ.লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন প্রতীক কৈ মাছ, উপজেলা আ. লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল কাদের সবুজ প্রতীক দোয়াত কলম, আমিনপুর থানা আ. লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এজাজ হোসেন সোহাগ প্রতীক উট, মাজেদুল ইসলাম প্রতীক টেলিফোন, আবেদীন কাদের আদর প্রতীক আনারস, আব্দুল হালিম মিয়া প্রতীক মোটর সাইকেল। এরা সকলেই ক্ষমতাসীন দল আ.লীগের নেতাকর্মী। জামায়াত ও বিএনপি থেকে কেউ প্রার্থী হননি। ভাইস চেয়ারম্যান পদে মোট ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন এ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন। তৃণমূল পর্যায়ের ভোটারদের মাঝে ভেট নিয়ে কোনো সাড়া নেই, তারা ইভিএম কি এটা জনজনে জানতে চাইছেন। ব্যাপক প্রচারনার মাধ্যমে ইভিএম এ মানুষ কিভাবে ভোট দেবে সেটি তাদেরকে জানানোর জরুরী পদক্ষেপ তৃণমূল পর্যায়ে নেওয়া দরকার বলেণ মনে করছেন সকলে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
