স্টাফ রিপোর্টার : জেলার ঈশ^রদীর চরগড়গড়ির চাঞ্চল্যকর যুবলীগ নেতা খাইরুল হত্যা মামলার পলাতক আসামী নূর ছালাম (৪০) কে ওয়ান শুটারগানসহ গ্রেফতার করেছে র্যাব-১২ পাবনা ক্যাম্পের চৌকষ অভিযানিক দল। র্যাব-১২, সিপিসি-২, পাবনার আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে যে, উক্ত মামলার এজাহার নামীয় ১০ নং আসামী চর গড়গড়ি পশ্চিমপাড়ার মৃত আব্দুর রহিমের ছেলে মোঃ নূর ছালাম নিজ এলাকায় আতংক সৃষ্টির লক্ষ্যে একটি অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে। সেই মোতাবেক অত্র ক্যাম্পের একটি আভিযানিক দল গতকাল বিকালে কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান এর নেতৃত্বে চর গড়গড়ি পশ্চিমপাড়াতে জনৈক মোঃ রফিক (৩০), পিতা-মোঃ কাদের এর লিচু বাগানের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতারসহ তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান উদ্ধার করে। গত ১৯ এপ্রিল যুবলীগ নেতা খাইরুল ইসলাম প্রামাণিককে নৃশংস ভাবে কুপিয়ে হত্যা করা হয়। চাঞ্চল্যকর এই হত্যাকান্ডটি জমি দখল এবং জমি বন্ধককে কেন্দ্র করে পূর্বপরিকল্পিত ভাবে সংঘঠিত হয়। ঘটনার সূত্রপাত হয় গত ১৮ এপ্রিল হুজুর আলী মন্ডল (৪৫),পিতা-নুর আলী মন্ডল,সাং-চরগড়গড়ি,থানা-ঈশ্বরদী,জেলা-পাবনা এর সাথে জমি বন্ধক নেয়াকে কেন্দ্র করে একই এলাকার প্রতিবেশী রনি প্রামানিক (২৫),পিতা-মৃত আকাই প্রামানিক এর কথাকাটাকাটি এবং সাধারন জখমের জের ধরে । উক্ত ঘটনার ফলে ১৯ এপ্রিল ভোর ছয়টার দিকে হুজুর আলীর চাচাতো ভাইদ্বয় অহিদুল মন্ডল(২৪), পিতা-সাত্তার মন্ডল এবং রফিকুল মন্ডল(৪০), পিতা-আজগর মন্ডল রনি প্রামানিকের চাচাকে মাঠে যাবার সময় পথরোধ করে মারপিট করলে প্রতিবেশী দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। যার ফলশ্রুতিতে ১৯ এপ্রিল বিকালের দিকে দেশীয় অস্ত্রশস্ত্র একই গ্রামের ২ পক্ষের লোকজন মারামারিতে লিপ্ত হলে সংঘর্ষের এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে স্থানীয় যুবলীগ নেতা খাইরুল ইসলাম প্রামানিক এগিয়ে আসলে তার মাথায় ধারালো অস্ত্রের আঘাত করলে সে মাটিতে পড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যায়। পরবর্তীতে নিহতের বড় ভাই বাদী হয়ে ঈশ^রদী থানায় হত্যা মামলা দায়ের করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
