স্টাফ রিপোর্টার : ৮৫০ গ্রাম গাঁজাসহ সদর থানার চর মাধপুর থেকে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ পাবনা ক্যাম্পের অভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, পাবনা কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান এর নেতৃত্বে রোববার পাবনা থেকে পাকশীগামী পাকা রাস্তায় অভিযান পরিচালনা করেন তারা। এ সময় উল্লেখিত পরিমান গাঁজাসহ গ্রেফতার করা হয় বাঁশেরবাদা গ্রামের বাবু প্রামানিকের ছেলে ওয়াদুদ আহম্মেদ জীবন (২৭) ও একই এলাকার রিয়াজ খাঁর ছেলে আলিফ হোসেন (২৪)কে। ধৃত আসামীদির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
