স্টাফ রিপোর্টার : নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আব্দুর রহমান (৮) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত আব্দুর রহমান সুজানগর উপজেলার চরভবানীপুর গ্রামের গুন্ডন হোসেনের ছেলে। সে চরভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্র ছিল। শিক্ষক ও চিকিৎসকরা জানান, কয়েকদিন ধরে ঠান্ডা জ¦রে ভুগছিল শিশুটি। একটু আরামবোধ করায় রোববার স্কুল খোলায় তার মায়ের সাথে স্কুলে যাওয়ার পর আরো অসুস্থ হয়ে পরে সে।
তাকে দ্রুত প্রথমে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থা অবনতি হলে চিকিৎসক তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। সোমবার সকাল সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। পাবনা জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জাহিদুল ইসলাম জানান, সকালে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিউমনিয়ায় আক্রান্ত হয়ে মুমুর্ষ অবস্থায় আব্দুর রহমানকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এখানে ভর্তির মাত্র কয়েক ঘন্টার মধ্যে শিশুটি মারা যায়। চরভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন জানান, গত কয়েকদিন ধরেই শিশুটি জ¦রে ভুগছিল। রোববার সে অসুস্থ্য শরীরে স্কুলে আসলে আরো অসুস্থ হয়ে পরে। খবর দেওয়া হলে অভিভাবক এসে তাকে বাড়ি নিয়ে যায়। এরপর সোমবার সকালে আমরা তার মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় শোকের ছায়া নেমে আসে সকলের মাঝে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
