শহর প্রতিনিধি : জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলা আহ্বায়ক কমিটির এক প্রতিবাদ সভা গতকাল সোমবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা শ্রমিক লীগ আহ্বায়ক কমিটির আহ্বায়ক আলমগীর হোসেন আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব মঞ্জুরুল হক মঞ্জুর পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক হ্যারিক হোসেন, আবুল বাশার, এম.এ. আজিম, সদস্য আব্দুল্লাহ আল মাসুদ, আমিনুর রহমান মানিক, আব্দুল্লাহ শেখ, কামাল হোসেন প্রমূখ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন জাতীয় শ্রমিক লীগকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষে সারাদেশের ন্যায় পাবনা জেলাতেও সম্মেলন করার লক্ষে কেন্দ্রীয় নির্বাহী কমিটি একটি আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়। পাবনা শ্রমিক লীগের ৪৫ সদস্য বিশিষ্ট্য ত্রিবার্ষিক কমিটির মেয়াদ দীর্ঘ ১৩ বছর পেরিয়ে যাওয়ায় (দলের সাধারণ সম্পাদক হাকিম মালিথাসহ ১১ জন নেতৃবৃন্দ প্রয়াত এবং অনেকে অসুস্থ) বিগত কমিটির ২৬ জনের স্বাক্ষরিত সম্মেলন চেয়ে আবেদনের প্রেক্ষিতে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কে.এম. আযম খসরু গঠনতন্ত্রের ১৫ (ঘ) ধারা অনুযায়ী আলমগীর হোসেন আলমকে আহ্বায়ক ও মঞ্জুরুল হককে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট্য কমিটি অনুমোদন দেয়। কমিটি অনুমোদনের সংবাদটি জাতীয় দৈনিকসহ ঢাকা-পাবনার বিভিন্ন প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে তা প্রকাশিত হয়েছে। জাতীয় শ্রমিক লীগের প্যাডে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কে.এম. আযম খসরু স্বাক্ষরিত নির্দেশনা অনুযায়ী বর্তমান পাবনা জেলা শ্রমিক লীগের আহ্বায়ক আলমগীর হোসেন আলম ও সদস্য সচিব মঞ্জুরুল হক পাবনা জেলায় একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী কমিটি সম্মেলনের মাধ্যমে বাস্তবায়নের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। অপরদিকে বিলুপ্ত কমিটির সাবেক নেতৃবৃন্দ জেলা শ্রমিক লীগের ব্যানার ও আমন্ত্রণপত্র ছেপে মে দিবস পালনের আয়োজন করেছে, তা সম্পূর্ণ গঠনতন্ত্র বিরোধী, শিষ্ঠাচার, শৃঙ্খলা বহির্ভূত কাজ। জেলা শ্রমিক লীগ আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ পাবনা জেলার শ্রমিকদের সাবেক কমিটির সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের বিভ্রান্ত ও বিভাজন সৃষ্টির অপচেষ্টা রুখে দিয়ে সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষে সকলকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানিয়েছেন। এসময় জেলা কমিটির সদস্য আশরাফুল আলম সুমন, সোহরাব হোসেন, বিপ্লব চৌধুরী, আলতাব হোসেন, মাহবুব নবী, শেখ জনি, মো. তাইজাল হোসেন, শামিম হোসেন, আইয়ুব মল্লিক, আকরাম, হ্যামলেট শেখসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
